বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ২৫ বছর পার করল। এই সময়ের প্রথম অধ্যায়ে যিনি ছিলেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান, সেই আমিনুল ইসলাম বুলবুল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। সময় যেন এক পূর্ণচক্র ঘুরে এসেছে। আর এই ঐতিহাসিক রজতজয়ন্তী মুহূর্ত স্মরণীয় করে রাখতে আয়োজন করেছে বিসিবি। সভাপতির দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বুলবুলের নেতৃত্বে এবার উদযাপন করছেন সেই ঐতিহাসিক অর্জনের ২৫ বছরপূর্তি। আজ সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ক্রিকেট বোর্ড।
২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিসিবি। যা খবর সংযোগ-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো। বিসিবি জানিয়েছে-আগামী ২১ জুন ২০২৫ থেকে ২৮ জুন ২০২৫ তারিখ পর্যন্ত এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি, প্রসার এবং সর্বস্তরের মানুষের মধ্যে অনাবিল আনন্দ ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিযোগিতা এবং আনন্দ আয়োজনের স্থান ও তারিখ
তারিখ ২১ জুন ২০২৫
খুলনা বিভাগীয় স্টেডিয়াম, খুলনা
সকাল ৯:০০ টা থেকে বিকাল ০৪:০০ টা।
২২ জুন, ২০২৫
রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী
২৩ জুন, ২০২৫
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
২৪ জুন, ২০২৫
চট্টগ্রাম জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম
২৫ জুন, ২০২৫
রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা
২৮ জুন, ২০২৫
রংপুর ক্রিকেট গার্ডেন, রংপুর
জীবনানন্দ দাশ স্টেডিয়াম, বরিশাল
বিশেষ কার্যক্রম-
প্রতিটি ভেন্যুতে সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা ছাড়াও অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম-
প্যারেন্টাল/ফ্রি ফর অল কোচিং সেন্টার: একজন বিভাগীয় কোচ অভিভাবকদের প্রাথমিক ক্রিকেট কৌশল এবং খেলার মূল ধারণা সম্পর্কে অবহিত করবেন।
পেসার হান্ট/মেজার ইওর পেস: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডধারী প্রতিভা অন্বেষণে সহায়তা করবে।
কমেন্ট্রি বুথ: টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তগুলোর ভিডিও প্রদর্শিত হবে এবং দর্শক/শিক্ষার্থীরা সেসব দৃশ্যের উপর ধারাভাষ্য দেওয়ার সুযোগ পাবেন।
আর্ট কম্পিটিশন: বিভাগীয় শিল্পকলা একাডেমির সহযোগিতায় টেস্ট ক্রিকেট বিষয়ক ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হবে।
হিট দ্য স্টাম্প: একটি স্টাম্পে বল ছুঁড়ে আঘাত করার মজাদার চ্যালেঞ্জ থাকবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
"গুড লাক" উইশ বোর্ড: দর্শকরা টেস্ট ক্রিকেট নিয়ে তাদের বিশেষ বার্তা বা শুভকামনা একটি বোর্ডে লিখে যাওয়ার সুযোগ পাবেন।